মানসিক সমস্যার জন্য অবহেলা নয়, তার কথা শুনতে হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৬, ১৯:৪৭ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৯:৪৭

মানসিক অসুস্থতাকে ঘিরে থাকা ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করতে সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
তিনি বলেছেন, ‘মানসিক স্বাস্থ্য  শুধু  চিকিৎসার বিষয় নয়, এটি মানুষের মর্যাদা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দৃশ্যত স্বাস্থ্যবান অথবা নীরোগ থাকাটাই স্বাস্থ্য নয়, বরং শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। মানসিক সমস্যার জন্য কাউকে অবহেলা বা বিচ্ছিন্ন না করে তার কথা শুনতে হবে। পাশে দাঁড়াতে হবে এবং প্রয়োজনীয় সহায়তার পথ সহজ করতে হবে।’

শনিবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কোনোভাবে মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই।’

এবারের দিবসের প্রতিপাদ্যের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, ‘যারা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করছেন, তাদের অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনা এবং সম্মানের সঙ্গে গ্রহণ করাই প্রকৃত পরিবর্তনের পূর্বশর্ত।’

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছে দিতে উপজেলা-জেলা পর্যায়ে সমন্বিত রেফারেল ব্যবস্থা, টেলি-কাউন্সেলিং সম্প্রসারণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও সরকারি হাসপাতালে মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে। পাশাপাশি গর্ভবতী মায়েদের মানসিক স্বাস্থ্য, শিশু-কিশোরদের সুস্থতা এবং বিদ্যালয়ভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

/এমকে/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ, চাইলেন বিনিয়োগ
আবরার ফাহাদের নামে গড়াই নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
দুই মাসে কমপক্ষে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
প্রতিটি চ্যালেঞ্জকে সমস্যা সমাধানের সুযোগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন
প্রতিটি চ্যালেঞ্জকে সমস্যা সমাধানের সুযোগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন
হরমুজে ‘অবৈধভাবে’ চলাচলকারী ট্যাংকারে ইরানের হামলা
হরমুজে ‘অবৈধভাবে’ চলাচলকারী ট্যাংকারে ইরানের হামলা
শরতের ফ্যাশনে লেদার জ্যাকেট যেন আপনাকে ছাপিয়ে না যায়
শরতের ফ্যাশনে লেদার জ্যাকেট যেন আপনাকে ছাপিয়ে না যায়
তিনশ পার করে প্রথম দিন শেষ বাংলাদেশের
তিনশ পার করে প্রথম দিন শেষ বাংলাদেশের
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির