রফতানি কমায় চীনের শেয়ারবাজার নিম্নমুখী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মার্চ ২০১৬, ১৬:২০আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৬:২০

চীনের একটি সমুদ্রবন্দর গত ফেব্রুয়ারি মাসে রফতানি কমার খবরে গত কয়েকদিন কমেছিল চীনের শেয়ারবাজারে লেনদেন হওয়া কোম্পানির শেয়ার দর। তবে মঙ্গলবার আবারও বেড়েছে শেয়ারবাজারগুলোর সূচক।
সরকারি তথ্য মতে, গত ফেব্রুয়ারি মাসে দেশটির কাঙ্খিত রফতানি আয় অর্জিত হয় নি। মূলত এরপর থেকেই শেয়ারবাজারে নিম্নমুখী গতি লক্ষ্য করা যায়।
ওই তথ্য মতে, গত ফেব্রুয়ারি মাসে আগের বছরের একই মাসের তুলনায় দেশটির রফতানি ২৫ দশমিক ৪০ শতাংশ কমেছে। পাশাপাশি আমদানিও কমেছে ১৩ দশমিক ৮০ শতাংশ।
বাজার বিশ্লেষকরা বলছেন এ ধরনের তথ্য দেশটির শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।
মঙ্গলবার দেশটির সাংহাই কম্পোজিট সূচক ০ দশমিক ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৯০১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে হংকংয়ের হ্যাং স্যাং সূচক ০ দশমিক ৭০ শতাংশ কমে ২০ হাজার ১১ পয়েন্টে অবস্থান করছে।
ওয়াল স্ট্রিটে শেয়ার দর ইতিবাচক প্রবণতায় ফেরা এবং এশিয়ার বাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও এ এলাকার শেয়ারবাজারগুলোতে নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।
চলতি বছরে ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেল প্রতি সর্বোচ্চ ৪০ ডলারে বিক্রি হচ্ছে। এছাড়া চীনের রিফাইনারি কোম্পানিগুলোতে লোহার চাহিদা বৃদ্ধি পাওয়ায় দেশটিতে আকরিক লোহার দামও ২০ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, জাপানে ইয়েনের বিপরীতে ডলারের দাম কমায় দেশটির রফতানিকারকরা হতাশ হয়েছেন। ফলে দেশটির কার নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার শেয়ার ১ দশমিক ৭ শতাংশ, হোন্ডার শেয়ার ০ দশমিক ৯৫ শতাংশ এবং নিশান কোম্পানির শেয়ার ২ দমমিক ৫ শতাংশ কমেছে।
এদিন জাপানের নিক্কেই-২২৫ সূচক ০ দশমিক ৮০ শতাংশ কমে ১৬ হাজার ৭৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। চলতি বছরে এটা সর্বনিম্ন সূচক।
এছাড়া বোম্বের বিএসই সেনসেক্স সূচক ২৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ২৪ হাজার ৬৭৫ পয়েন্টে, কলম্বোর সিএসই অল শেয়ার সূচক ১২২ পয়েন্ট কমে ৫ হাজার ৯৩৪ পয়েন্ট, লাহোরের এলএসই-২৫ সূচক ৪৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৬ পয়েন্টে অবস্থান করছে।
/এসএনএইচ

সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের