আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার প্রয়োজন: ঢাকা চেম্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৪, ১৭:২১আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৭:২১

দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষে ঢাকা শহরসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এছাড়াও, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে অতিসত্ত্বর আইনগতভাবে সিদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকারের গঠন এবং ঘোষণার আহ্বান জানাচ্ছে ডিসিসিআই, এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছে।   

মঙ্গলবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং প্রতিকূল পরিস্থিতিতে দেশব্যাপী আইনশৃঙ্খলা পুনঃস্থাপন এবং স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম সচল করার জন্য অতিদ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি বলে মনে করে ঢাকা চেম্বার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে, দেশব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এই ব্যাপক ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে অতিসত্বর যথাযথ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার। সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেশের মানুষের জীবন-জীবিকা এবং অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এসময়ে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে সাপ্লাইচেইন ব্যাহত হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করে ডিসিসিআইই।    

ঢাকা চেম্বার মনে করে, দেশের বৃহত্তর স্বার্থে অতিদ্রুত পুরো দমে অর্থনৈতিক কার্যক্রম সচল করতে হবে। সাম্প্রতিক অস্থিরতায় দেশের অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বিবেচিত বেসরকারি খাতকে দ্রুত এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান জরুরি। দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকেই সংশ্লিষ্টদের সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে বলে অভিমত জ্ঞাপন করেন ডিসিসিআই। 

দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে সহায়ক করার জন্য একটি উপযুক্ত পরিবেশ স্থাপন করতে হবে। একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশে-বিদেশে  ব্যবসায়িক আত্মবিশ্বাস এবং কার্যক্রম পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে জানিয়েছেন ঢাকা চেম্বার। শিগগিরই গঠিত হতে যাওয়া, অন্তর্বর্তীকালীন সরকার, বেসরকারি খাত, রাজনৈতিক দলগুলোসহ সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি শক্তিশালী এবং টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করতে হবে যার মাধ্যমে সম্প্রতি ঘটে যাওয়া ক্ষয়ক্ষতি অনেকাংশে লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করছে ডিসিসিআই।

ঢাকা চেম্বার দেশের সামগ্রিক উন্নতির স্বার্থে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের নিমিত্তে সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে এমনকি পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একসাথে সমন্বিতভাবে কাজ করতে বদ্ধ পরিকর।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলেন এই দিনে
কেন্দ্রে ঘাড় ঘোরাতে দেয়নি, এইটা আন্দোলনের সাবজেক্ট হলো: বিদ্যুৎমন্ত্রী
সর্বশেষ খবর
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন