টানা ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি, অসুস্থ হয়ে হাসপাতালে এক আন্দোলনকারী

রাবি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ১৮:৫০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৮:৫০

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে টানা ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ এর নেতাকর্মীরা। দীর্ঘ সময় ধরে চলা এ কর্মসূচির মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আন্দোলনকারী আলি ইমরান জিহাদ।

শনিবার (২৮ নভেম্বর) আন্দোলনটির সদস্যসচিব আরিফ আলভী জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জিহাদকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার ইসিজিসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

আরিফ আলভী বলেন, ‘দীর্ঘ সময় অবস্থান করায় জিহাদের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। একপর্যায়ে দাঁত লেগে সে অজ্ঞান হয়ে পড়ে। আগের দিনও হাসপাতালে যেতে চায়নি। আজ বাধ্য হয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীর অনেক দুর্বল।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রমে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, ‘রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনও অগ্রগতি নেই। অডিট জটিলতার কথা বলা হলেও এর সঙ্গে নির্বাচনের কার্যক্রম আটকে রাখার যৌক্তিকতা দেখছি না। অডিট টিম গঠনের বিষয়ে দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও পাঁচ দিন পেরিয়ে গেছে। এখন পর্যন্ত কোনও অগ্রগতি হয়নি।’

আরিফ আলভীর অভিযোগ, অডিটের বিষয়টি সামনে এনে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করবো। প্রশাসন কার্যকর উদ্যোগ না নিলে প্রয়োজনে ১২ মাস অবস্থান করবো। আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। পরীক্ষা দিয়েও এখানে অবস্থান করছি। রাকসুর রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।’

একই অভিযোগ করেন ‘রাবি সংস্কার আন্দোলন’-এর আহ্বায়ক ও রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তিনি বলেন, ‘অডিটের অজুহাতে নির্বাচন কমিশন গঠন না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা ১২ দিন ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন।’

সালাহউদ্দিন আম্মার আরও বলেন, ‘রাকসু আদায় করেই আমরা ঘরে ফিরবো। অডিট শেষ হওয়ার পর প্রশাসন নতুন কোনও অজুহাত দাঁড় করায় কি না, সেটিও দেখার বিষয়। রাকসুর তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন সমাজকর্ম বিভাগের আরিফ আলভী ও মাহির ফয়সাল সাদিক, ইতিহাস বিভাগের রাহি সরকার, ইসলামিক স্টাডিজ বিভাগের আলি ইমরান জিহাদ, মারজিয়া সুলতানা মিথি ও রিয়াদুল ইসলাম, আরবি বিভাগের সায়মুল ইসলাম, দর্শন বিভাগের সনেট সেন ও মেহরাব শিকদার, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ওমর ফারুক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জান্নাতুল ফেরদৌস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অনামিকা আলম, গণিত বিভাগের আবু সাইদ, আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিহাব শাহরিয়ার, নৃবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান নীল এবং চারুকলা অনুষদের আবিদা সুলতানা।

অবস্থানকারীদের মধ্যে আলি ইমরান জিহাদ ‘মঞ্চ ২৪’-এর সাংগঠনিক সম্পাদক এবং আরিফ আলভী ‘রাবি সংস্কার আন্দোলন’-এর সদস্য সচিব। কর্মসূচিতে অংশ নেওয়া অন্য শিক্ষার্থীরাও সংগঠনটির বিভিন্ন সম্পাদকীয় দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’। এর পরদিন থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান শুরু করেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

/এফআর/
সম্পর্কিত
আন্দোলন-ছুটির পর গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, এখনও বন্ধ ৩৫ কারখানা
জুলাই সনদ বাস্তবায়ন না করায় রাজনৈতিক সংকট বেড়েছে: ১১ দলীয় ঐক্য
যুক্তরাষ্ট্রের শুল্কঝুঁকির চাপে পোশাক খাত, অর্ডার হারানোর শঙ্কা 
সর্বশেষ খবর
কেন মুশফিকের অবসরের ঘোষণা দিতে হলো তামিমকে?
কেন মুশফিকের অবসরের ঘোষণা দিতে হলো তামিমকে?
ভিন্নমত দমনের সংস্কৃতি গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিপন্থি
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি ভিন্নমত দমনের সংস্কৃতি গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিপন্থি
বেচাকেনায় মন্দা, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত
বেচাকেনায় মন্দা, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত
মাইলির বিয়ে যে প্রাসাদে, ভাড়া নিয়ে আপনিও কাটাতে পারেন সেখানে ছুটি!
মাইলির বিয়ে যে প্রাসাদে, ভাড়া নিয়ে আপনিও কাটাতে পারেন সেখানে ছুটি!
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ