অর্থনীতির শ্বেতপত্র তৈরির কাজ শুরু: কমিটি প্রধান দেবপ্রিয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৪, ১৮:৩৮আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৮:৩৮

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিগত সরকারের রেখে যাওয়া সামগ্রিক অর্থনীতির শ্বেতপত্র তৈরির কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। তাদের এ সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য নির্বাচন ও কাজের রূপরেখা নিয়ে আলোচনা করতে রবিবার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন।

সচিবালয়ে বৈঠক শেষে দেবপ্রিয় সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা যে কমিটি গঠন করেছেন সে বিষয়ে আলাপ করতে এসেছিলাম। এখন কমিটির বাকি সদস্যের নাম প্রধান উপদেষ্টাকে দেবো। তিনি অনুমোদন দিলেই শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজকর্ম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।

এ সময় এক প্রশ্নের জবাবে দেবপ্রিয় বলেন,  শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য হতে পারে সর্বোচ্চ ১০ জন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটির কাজের পরিধি হবে নির্দেশনামূলক, বাধ্যতামূলক নয়। সময়ে সময়ে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আলাপ-আলোচনার ভিত্তিতে তথ্যের সঠিকতা যাচাই-বাছাইয়ের মাধ্যমে এবং সবার মতামত ও পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিয়ে গঠিত কমিটি কাজ করবে। 

এর আগে গত বুধবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শ্বেতপত্র প্রকাশে কমিটি গঠনের কথা জানানো হয়।  তখন বলা হয়, দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্র রাখার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ, জাতিসংঘের টেকসই অভীষ্ট লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে করণীয় বিষয়ের প্রতিফলন তুলে ধরা হবে এই শ্বেতপত্রে। এ লক্ষ্যে গঠিত কমিটি আগাম ৯০ দিনের মধ্যে সুপারিশসহ প্রণয়নকৃত শ্বেতপত্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করবে।

 

/এসআই/এফএস/
সম্পর্কিত
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এলডিসি উত্তরণে বাংলাদেশের জন্য সুখবর, সময় পাচ্ছে আরও তিন বছর!
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম