বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী কুয়েত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৭

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী কুয়েত। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেন, তিনি বাংলাদেশের একজন চমৎকার বন্ধু ছিলেন এবং আগামী দিনগুলোতেও এই ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ কুয়েতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আশাবাদী।

বিদায়ী রাষ্ট্রদূত বলেন, উপসাগরীয় অঞ্চলে তিন লাখেরও বেশি বাংলাদেশি অভিবাসী কাজ করেন এবং তার দেশ বাংলাদেশ থেকে আরও অভিবাসী কর্মী নিয়োগে আগ্রহী।

কুয়েতে পাঁচ হাজারের বেশি বাংলাদেশি সেনা কর্মরত রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা আরও ডাক্তার, নার্স এবং প্রকৌশলী নিয়োগ দিতে চাই।

বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে আলোকপাত করা হয়।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে বৃহত্তর সহযোগিতা কামনা করেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
কী, কেন, কীভাবেপাল্টাপাল্টি হামলায় ইরান-মার্কিন যুদ্ধ কি আবার ছড়িয়ে পড়ছে
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী