আগস্টে মূল্যস্ফীতি কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৮

গত জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জুলাই মাসের তুলনায় আগস্টে সার্বিক মূল্যাস্ফীতি ১ দশমিক ১৭ শতাংশ কমেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং-এর মূল্য ও মজুরি পরিসংখ্যান শাখা থেকে আগস্টের মূল্যাস্ফীতির প্রতিবেদন প্রকাশ করা হয়।

বিবিএস জানায়, গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ, যা আগস্টে কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশে। এছাড়া আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশে, যা জুলাই মাসে ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।

অন্যদিকে, খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এ খাতে জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ, যা আগস্টে কিছু বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশে।

এর আগে জুলাই মাসে গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছিল। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মাস আগস্টে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘর ছাড়িয়ে যায়। ওই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৬৬ শতাংশ। গত জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসে বেড়ে ১৪ শতাংশ ছাড়ায়। যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি ছিল ২০১১ সালের এপ্রিলে ১৪ দশমিক ৩৬ শতাংশ।

/জিএম/এফএস/
সম্পর্কিত
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব গ্রহণযোগ্য নয়: গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট
নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-বাজেট সংলাপে উঠে এলো অর্থনীতির কঠিন বাস্তবতা
সরকার বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: তিতুমীর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম