সরকারি ২৪ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে শ্বেতপত্র কমিটির বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৩

বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার প্রতিবেদন তৈরি করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তির সঙ্গে আলোচনা শুরু করেছে তারা। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সরকারি ২৪ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।  

আলোচনা শেষে রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নেন শ্বেতপত্র কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জানান, অর্থনৈতিক অবস্থার নানা দিক সম্পর্কে কীভাবে তথ্য পাওয়া যাবে এই বিষয়ে এর আগেও সরকারি অংশীজনের সঙ্গে আলোচনা হয়েছে।

দেবপ্রিয় বলেন, আজ আমাদের মূল কাজটা ছিল, যেসব তথ্য-উপাত্ত বিবেচনায় নেওয়া হয় এবং সেই বিবেচনাগুলো নিয়ে সরকারের ভেতরে যারা তথ্য-উপাত্তকে সৃষ্টি করেন, পরিবেশন করেন, মূল্যায়ন করেন, সেই সসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা। আমাদের দিক থেকে যেসমস্ত চাহিদা আছে জানার তা হলো– তথ্য উপাত্তের হালনাগাদ পরিস্থিতি কী আছে? উনাদের কাছে এমন কিছু আছে কি না যেগুলো এতদিন উনারা প্রকাশ করতে পারেন নাই এবং আগামীতে তথ্য-উপাত্ত সঠিকভাবে দেওয়ার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেগুলো সম্পর্কে যদি তাদের কোনও পরামর্শ থাকে সেগুলো আমরা শুনেছি।

পরিকল্পনা শেষে এখন শ্বেতপত্র লেখার কাজ এগোবে জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আজ তৃতীয় সভা হবে বিকালে। আমাদের পরিকল্পনার কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা লেখার দিকে আগাচ্ছি। এর পাশাপাশি বিভিন্ন অংশীজনের সঙ্গেও আলোচনা চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমরা মোটা দাগে পেয়েছি, যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া বিভিন্ন প্রাক্কলনের বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল ছিল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায়বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। দুই মাস পর শ্বেতপত্র লেখা হলে সব বিস্তারিত তুলে ধরা হবে।

জাতীয় আয়ের প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির এই দুটি বিষয় প্রথমে বিশ্লেষণ করা হবে জানিয়ে দেবপ্রিয় বলেন, আজ বিকালে আমরা মূলত দুটি তথ্য নিয়ে আলোচনা করবো। একটা হলো জাতীয় আয়ের প্রবৃদ্ধির হিসাব কীভাবে হয়েছিল। দ্বিতীয় হলো  মূল্যস্ফীতির হিসাব কীভাবে হয়। এই দুইটো বিষয়কে স্যাম্পল হিসেবে গভীরে গিয়ে দেখার ব্যবস্থা করেছি।

এই অর্থনীতিবিদ আরও জানান, আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে দিকনির্দেশনা দেওয়ার জন্য অথবা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি বা কী ঘাটতি ছিল এই বিষয়েও খোঁজ নেবে শ্বেতপত্র কমিটি। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিষয়, জ্বালানি ক্রয়, অথবা বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে যেসব চুক্তি হয়েছে সেগুলোর মূল চুক্তিগুলো দেখার সুযোগ কীভাবে হবে সেগুলো নিয়েও পর্যালোচনা করা হচ্ছে।

তিনি জানান, শ্বেতপত্র কমিটি কোনও সংস্কার কর্মসূচি নয়। বরং দেশের অর্থনীতির জিরো পয়েন্ট খুঁজে বের করার কাজ চলছে৷ যেখান থেকে সংস্কার শুরু করা যাবে বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এলডিসি উত্তরণে বাংলাদেশের জন্য সুখবর, সময় পাচ্ছে আরও তিন বছর!
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম