‘বিমা প্রতিষ্ঠানকে ধ্বংসের চেষ্টা করেছে আওয়ামী লীগ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৪, ১৯:৪৯আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৯:৪৯

বিগত আওয়ামী লীগ সরকার বিমা প্রতিষ্ঠানকে ধ্বংসের অপচেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন সোনালী লাইফ ইন্সুইরেন্স উদ্যোক্তারা। তারা বলেছেন, প্রিমিয়াম নিয়মিত পরিশোধ করেও দেশের লাখ লাখ মানুষ সময়মতো তাদের বিমাদাবি পায় না। অনেক প্রতিষ্ঠানই এটা করেছে। অথচ বিগত সরকারের আমলে ওই সব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হয়নি।

রবিবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সোনালী লাইফ ইন্সুইরেন্স আয়োজিত ‘লিডার্স ক্লাব অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে এমন অভিযোগ করা হয়।

অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্সুইরেন্সের উদ্যোক্তা পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস বলেন, বিগত সরকারের আমলে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো সোনালী লাইফ ইন্সুইরেন্সকেও দখলের চেষ্টা করা হয়েছে। দখল প্রক্রিয়ায় কর্মীরা প্রায় চার মাস বেতন ভাতা বঞ্চিত ছিলেন। সরকার পতনের পর সোনালী লাইফ ইন্সুইরেন্স ধ্বংসের প্রক্রিয়া এড়ানো গেছে।

তিনি আরও বলেন, আমরা বিপর্যস্ত সময় পার করেছি। তারপরও ৩০ হাজার কর্মকর্তা নিরলসভাবে কাজ করেছেন। সততা ও নির্ভীক সাহসী ভূমিকা পালন করেছেন।

অতীতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা) নির্বিকার থেকেছে বলেও অভিযোগ করেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। আর্থিক খাত লুটেরাদের যেন কোনো ছাড় না দেওয়া হয় সেই দাবিও জানান তারা।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠানটির কর্মীদের উৎসাহিত করতে সেরা কর্মীদের মধ্যে লিডারস ক্লাব অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবছর মোট এক হাজার ২৪৭ জনকে বিভিন্ন বিভাগে লিডার্স আওয়ার্ড দেওয়া হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে সারাদেশ থেকে দেড় সহস্রাধিক প্রতিনিধি অংশ নেন।

/এসআই/এফএস/
সম্পর্কিত
অর্থনীতির গতি বাড়াতে বিমা খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী
আইডিআরএ’র প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
বিমা খাতকে কার্যকর-স্বচ্ছ করতে ডিজিটাল সংস্কার জরুরি: গভর্নর
সর্বশেষ খবর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা
লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা
জার্সিতে ‘ব্রাউট’ লিখে মায়ের প্রতি শ্রদ্ধা জানান হালান্ড
জার্সিতে ‘ব্রাউট’ লিখে মায়ের প্রতি শ্রদ্ধা জানান হালান্ড
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল