গোয়ালঘরে পড়ে ছিল শিশুর রক্তাক্ত মরদেহ

নেত্রকোনা প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ০৮:৩৩ আপডেট : ১৭ জুন ২০২৫, ০৮:৩৩

নেত্রকোনার মদন উপজেলায় গোয়ালঘর থেকে সৌরভ নামে ছয় বছর বয়সী এক ছেলেশিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে মরদেহটি স্থানীয়রা উদ্ধার করে।

সৌরভ উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলার গ্রামের সইবুল্লার ছেলে। বিষয়টি ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সৌরভ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। প্রতিদিনের মতো সৌরভ সোমবার ভোরে পাশের বাড়ির এক গৃহশিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়তে গিয়ে গ্রামের সামনের একটি দোকানে যায়। পরে দোকান থেকে আর বাড়ি আসেনি। বাড়ি না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। পরে দোকানের পাশেই বনার চৌধুরীর গোয়ালঘরে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়।

গোয়ালঘরের মালিক বনার চৌধুরী বলেন, ‘আমি গোয়ালঘর পরিষ্কার করতে গিয়ে দেখি শিশুটি পড়ে আছে। তার শরীর রক্তমাখা থাকায় চিৎকার শুরু করি। পরে প্রতিবেশী ও শিশুর পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়। মৃত থাকায় হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।’

ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি বলেন, ‘ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা পুলিশ তদন্ত করে বের করবে। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হোক।’

শিশুটির বাবা সইবুল্লাহ বলেন, ‘আমার শিশুসন্তানকে কেন হত্যা করা হয়েছে তার কিছুই জানি না। এলাকায় আমার তেমন কোনও শত্রুও নাই যে এমন কাজ করবে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, ‘দেওসহিলা গ্রামে গোয়ালঘর থেকে সৌরভ নামে এক শিশুর মরদেহ পাওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশুর পরিবারের লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার