ইনু, নাছিম ও বিপ্লব কুমারের ব্যাংক হিসাব স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ অক্টোবর ২০২৪, ০৯:৩৫আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৩৫

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনু, ঢাকা-৮ আসনে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের স্ত্রী-সন্তানের ব্যক্তি মালিকানা ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নামে ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনও ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে হিসাব স্থগিত করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধে ইনুর সাজা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
ইনুর স্ত্রী রীনা বললেন, ‘নিকৃষ্টতম অবিচার ফরমায়েশী রায়’
সর্বশেষ খবর
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পে স্কেলের প্রভাব কতটা পড়বে ব্যাংক খাতে 
পে স্কেলের প্রভাব কতটা পড়বে ব্যাংক খাতে 
বৈঠকের সিদ্ধান্ত মানা হচ্ছে না, বেশি দামেই বিক্রি হচ্ছে রুটি
বৈঠকের সিদ্ধান্ত মানা হচ্ছে না, বেশি দামেই বিক্রি হচ্ছে রুটি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার