বাংলাদেশ ব্যাংকের বোর্ডসভা স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৬, ২০:২৯আপডেট : ১৪ মার্চ ২০১৬, ২০:৩১

বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের জরুরি বোর্ডসভা স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধায় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। মঙ্গলবার(১৬ মার্চ) সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জানা যায়, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরি হওয়ার পর এই তথ্য গোপন রাখায় অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলমকেও বিষয়টি জানানো হয়নি কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ড. এম আসলাম।
রবিবার কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন ড. এম আসলাম। বৈঠক শেষে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি সভার ঘোষণা দেওয়া হয়।
সোমবার ড. আতিউর রহমান ভারত থেকে ফেরার পর সন্ধ্যায় জরুরি ওই বোর্ডসভা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

এর আগে দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা  সাংবাদিকদের বলেন, ৯ তারিখে একটি বোর্ডসভা হয়েছিল। সেখানে রিজার্ভের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা সবদিক থেকে সক্রিয় ও সজাগ আছি।

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম