যেসব ক্ষেত্রে বিদেশে অর্থ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৪, ২১:৩৪আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ২১:৫৯

এয়ারলাইনস-সহ তথ্য-প্রযুক্তি (আইটি) খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশে অর্থ পাঠানোর ব্যবস্থা সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে দেশীয় এয়ারলাইনস কোম্পানিগুলোর বিভিন্ন দেশ থেকে আনা উড়োজাহাজের ভাড়া বা লিজের অর্থ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে পাঠাতে পারবে। এতদিন এসব অর্থ পাঠাতে অনুমতি লাগতো।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এসব সংক্রান্ত তিনটি পৃথক সার্কুলার জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী—এখন থেকে স্থানীয় এয়ারলাইনস বিদেশ থেকে যেসব উড়োজাহাজ আনে, তার ভাড়া বা লিজ বাবদ অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠাতে পারবে।

একই সঙ্গে ক্লাউড সেবা, আইটি অবকাঠামো এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশনের বিভিন্ন ব্যয় ব্যাংকের মাধ্যমে গ্রাহকের পক্ষে বিদেশে পাঠানো যাবে। পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানের আয়োজনকারীর মাধ্যমে সফটওয়্যার রক্ষণাবেক্ষণসহ এসব সেবাগ্রহণ বাবদ অর্থ বিদেশে প্রেরণযোগ্য হবে।

বিদেশে চাকরি বা অভিবাসনের উদ্দেশ্যে যাওয়া অর্থাৎ প্রবাসীদের বিদেশে ব্যাংক হিসাব খোলা এবং ওই হিসাবে প্রয়োজনীয় অর্থ জমা রাখার সাধারণ অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিদেশি কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বিদেশে ব্যাংক হিসাবে জমা করা যাবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে না।

/জিএম/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ালো সরকার
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে চাকরির সুযোগ
বন্ধ শিল্পকারখানা পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের নীতিমালা জারি
সর্বশেষ খবর
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা
লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা
জার্সিতে ‘ব্রাউট’ লিখে মায়ের প্রতি শ্রদ্ধা জানান হালান্ড
জার্সিতে ‘ব্রাউট’ লিখে মায়ের প্রতি শ্রদ্ধা জানান হালান্ড
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হলেন মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হলেন মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল