বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি

পদত্যাগ করবেন গভর্নর?

গোলাম মওলা
১৫ মার্চ ২০১৬, ০৩:৫৯আপডেট : ১৫ মার্চ ২০১৬, ০৭:৩৯

বাংলাদেশ ব্যাংক-ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে পরিবর্তন আনা হচ্ছে—এমন গুঞ্জন এখন সারাদেশে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কেন্দ্রীয় ব্যাংকে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন সোমবার দিনের বেলাতেই। এদিন সন্ধ্যায় অর্থমন্ত্রীর সঙ্গে গভর্নর ড. আতিউর রহমানের গুরুত্বপুর্ণ বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। রাতে গভর্নর প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সফল হননি। সব জায়গায় এখন একই সুর গভর্নরের ওপর ক্ষুব্ধ  সরকারের শীর্ষ মহল। এমনও শোনা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে তিনি পদত্যাগ করতে পারেন। আর যদি তাই হয়, তাহলে কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর হিসাবে নিয়োগ পেতে পারেন সাবেক অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শুধু যে  গভর্নরের পরিবর্তন হচ্ছে তা নয়, ঢেলে সাজানো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদকেও। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে দুজন নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান। রবিবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তা কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়েছে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে