ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৪, ২১:২৪আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ২২:৫৩

ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে পঞ্চাশ পয়সা কমিয়ে, অকটেন আর পেট্রোলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (১ নভেম্বর) থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

জ্বালানি বিভাগ জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেলের দাম প্রতি লিটার ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা, কেরোসিনের দামও ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা সমন্বয় করা হয়েছে। এদিকে অকটেন ও পেট্রোলের দাম আগের মাস অক্টোবরের মতোই যথাক্রমে ১২৫ টাকা ও ১২১ টাকায় অপরিবর্তিত রেখে দাম সমন্বয় করা হয়েছে, যা ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

/এসএনএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই কমেছে জেট ফুয়েলের দাম
হরমুজ খুলতেই কমলো তেলের দাম
নবায়নযোগ্য জ্বালানিতে বাজেট প্রণোদনা বাস্তবায়নের আহ্বান
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: নতুন সম্ভাবনার হাতছানি
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: নতুন সম্ভাবনার হাতছানি
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
‘এমন প্রতিভাবান ছেলের এই দেশে জন্ম নেওয়া কি অন্যায় হয়েছে?’
‘এমন প্রতিভাবান ছেলের এই দেশে জন্ম নেওয়া কি অন্যায় হয়েছে?’
ইরানই বিজয়ী, বিশ্বাস ৯২ শতাংশ ইসরায়েলির
ইরানই বিজয়ী, বিশ্বাস ৯২ শতাংশ ইসরায়েলির
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস