‘এমন প্রতিভাবান ছেলের এই দেশে জন্ম নেওয়া কি অন্যায় হয়েছে?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ জুন ২০২৬, ১৪:০৯আপডেট : ২১ জুন ২০২৬, ১৪:০৯

আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। এবার হাঙ্গেরিতে খেলতে যাবেন, কিন্তু এখনও কোনও স্পন্সর পাননি। এ নিয়ে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন।

নীড়ের মা মৌমন রেজা শ্রাবণী লিখেছেন, ‘আবারও শুরু হয়ে গেলো প্রত্যেকবারের মত নীড়ের বিদেশ যাওয়া নিয়ে যুদ্ধ। বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার, ২০২৪ এর ন্যাশনাল চ্যাম্পিয়ন, জোনাল চ্যাম্পিয়ন, অসংখ্য আন্তর্জাতিক পদকপ্রাপ্ত মনন রেজা নীড়ের আবারও টাকার অভাবে হাঙ্গেরি যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।’

১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত পাঁচটি টুর্নামেন্টে অংশগ্রহণ নেওয়ার কথা নীড়ের। এ তথ্য উল্লেখ করে তা মা বলেন, ‘এ জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু এখনও পর্যন্ত বিমান টিকিট, পাঁচটি৫ খেলার এন্ট্রি ফি, থাকা-খাওয়ার খরচ; কোনো কিছুই ব্যবস্থা করা যায়নি। নীড়ের মত এমন প্রতিভাবান ছেলের এই দেশে জন্ম নেওয়া কি অন্যায় হয়েছে?’

‘তারপরও সবাইকে নীড়ের পাশে থাকার জন্য, এক মা তার ছেলের জন্য সাহায্য চাইছে। কারণ নীড়ের গ্র্যান্ডমাষ্টার হওয়ার জন্য হাঙ্গেরিতে খেলতে যাওয়া এবং জি এম নর্ম সংগ্রহ করা প্রয়োজন’, যোগ করেন তিনি।

/টিএ/ইউএস/ 
সম্পর্কিত
হাঙ্গেরি থেকে ঢাকায় নেমেই সুখবর পেলেন নীড়, তবে...
জিএম নর্মের থেকে দুই জয় দূরে: সার্বিয়ায় শীর্ষে বাংলাদেশের তাহসিন 
অল্পের জন্য গ্র্যান্ডমাস্টার নর্ম মিস করলেন মনন রেজা নীড়!
সর্বশেষ খবর
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?