রবিবার থেকে রাজধানীর ১৩টি পয়েন্টে ন্যায্য মূল্যে ডিম বিক্রি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ নভেম্বর ২০২৪, ১৬:৩৮আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৬:৩৮

ঢাকার দুই সিটি করপোরেশনের ১৩টি জায়গায় সুলভ মূল্যে ডিম পাওয়া যাবে। আগামীকাল রবিবার (১০ নভেম্বর) থেকে এসব ডিম বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর বিএফডিসিতে ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান।

আলীম আখতার খান বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭টি ও উত্তর সিটি করপোরেশনে ৬টি স্থানে এ কার্যক্রম চলবে। এতে সুলভ মূল্যে ক্রেতারা ডিম কিনতে পারবেন বলে আশা করছি।

আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অধিদফতরের মহাপরিচালক বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারের সুশাসন দরকার।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও বাজার, মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট (মোহাম্মদপুর) ও উত্তরা-১০ (খামারপাড়া রোড) স্থানগুলোয় এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাপ্তান বাজার, নিউমার্কেট, খিলগাঁও, জুরাইন, কোনাপাড়া সারুলিয়া, শনির আখড়া ও চিটাগাং রোডসহ ১৩টি কেন্দ্রে প্রতিদিন ২০ লাখ ডিম সরাসরি উৎপাদক থেকে এজেন্ট বা ডিলারের মাধ্যমে ভোক্তাদের জন্য সরবরাহ করা হবে। এর সার্বিক দায়িত্বে থাকবে দুই সিটি করপোরেশন।

এর মধ্যে তেজগাঁও বাজার ও কাপ্তান বাজারে প্রতিদিন ৬ দশমিক ৫ লাখ করে মোট ১৩ লাখ এবং অবশিষ্ট ১১টি বাজারে মোট ৭ লাখ ডিম সমানুপাতিক হারে বণ্টন করে বিক্রির জন্য সরবরাহ করা হবে।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
‘অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন হ্রাস পায়, দাম বেড়ে যায়’
গুলশান থানার ওসি দাউদ হোসেন প্রত্যাহার
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
সর্বশেষ খবর
অষ্টম এনটিআরসিএ নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ১ অক্টোবর
অষ্টম এনটিআরসিএ নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ১ অক্টোবর
রায়ের পর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
রায়ের পর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিখোঁজের ১৫ বছর পর মায়ের বুকে আনজু, কোথায় ছিলেন এতদিন?
নিখোঁজের ১৫ বছর পর মায়ের বুকে আনজু, কোথায় ছিলেন এতদিন?
স্থানীয় সরকার নির্বাচন: দেশের ১১৪টি ভেন্যুতে নির্বাচনি প্রশিক্ষণ শুরু
স্থানীয় সরকার নির্বাচন: দেশের ১১৪টি ভেন্যুতে নির্বাচনি প্রশিক্ষণ শুরু
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার