জুস রফতানিতে মিলবে নগদ প্রণোদনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ নভেম্বর ২০২৪, ১৮:২৯আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৮:৩৫

স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস এবং ড্রিংকস রফতানির বিপরীতে নগদ সহায়তা দেওয়া হবে। এতে রফতানিকারকরা ১০ শতাংশ হারে নগদ প্রণোদনা পাবেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংক জানায়, কৃষিপণ্য (শাকসবজি/ফলমূল) ও প্রক্রিয়াজাত (অ্যাগ্রো প্রসেসিং) কৃষিপণ্য রফতানিতে নগদ সহায়তা সম্পর্কে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস এবং ড্রিংকস রফতানির বিপরীতে নগদ সহায়তা পাবেন রফতানিকারকরা।

নির্দেশনায় কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রফতানিতে নগদ সহায়তা প্রসঙ্গে বলা হয়েছে, ২০১৯ সালে জারি করা এ সংক্রান্ত এক সার্কুলারে ফল ও সবজি থেকে উৎপাদিত সব ধরনের পেস্ট, ফ্রুটবার, টিনজাত সামগ্রী, ডিহাইড্রেটেড সামগ্রী, জুস, ড্রিংকস রফতানির বিপরীতে নগদ সহায়তা প্রদানের নির্দেশনা রয়েছে। এর সঙ্গে দেশের অভ্যন্তরে অবস্থিত সহযোগী বা ভিন্ন প্রতিষ্ঠান থেকে গৃহীত এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস এবং ড্রিংকস রফতানির বিপরীতে নগদ সহায়তা প্রযোজ্য হবে।

কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রফতানির বিপরীতে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান সংক্রান্ত আগে জারি করা সার্কুলারের অন্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। চলতি বছরের ১ জুলাই থেকে কৃষিপণ্য (শাকসবজি/ফলমূল) ও প্রক্রিয়াজাত (অ্যাগ্রো প্রসেসিং) কৃষিপণ্য রফতানিতে ১০ শতাংশ হারে নগদ সহায়তা পেয়ে আসছেন রফতানিকারকরা।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম