প্রতিবেশী দুই দেশ থেকে ৩০ হাজার টন চাল নিয়ে এলো ২ জাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৫, ১৯:২১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৯:৩৭

প্রতিবেশী মিয়ানমার থেকে ২৩ হাজার টন এবং ভারত থেকে ৭ হাজার ৫৯৯ টন আমদানিকৃত চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম এবং মোংলা বন্দরে পৌঁছেছে। আগামী দুই দিনে আরও ১৮ হাজার ৫০০ টন চাল নিয়ে দুটি জাহাজ বন্দরে পৌঁছাবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জিটুজি’র ভিত্তিতে মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা চট্টগ্রামে এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ৭ হাজার ৫০০ মেট্রিক টন চাল নিয়ে এমভি আলফা জাহাজটি মোংলা বন্দরে পৌঁছেছে। চাল দ্রুত খালাসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত চাল নিয়ে শনি ও রবিবার আরও দুটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছাবে। জাহাজ দুটি ৮ হাজার ৫০০ এবং ১০ হাজার টন চাল বহন করছে।

/এসআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে