ডিএসইতে লেনদেন বেড়েছে ৯০ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৬, ১৫:২৮আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৫:২৮


ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই বৃদ্ধি পেয়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে গত কার্যদিবসের চেয়ে লেনদেন বৃদ্ধি পেয়েছে ৯০ কোটি টাকার বেশি।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কিছুটা বাড়লে কমেছে লেনদেন। সিএসইতে এদিন লেনদেন কমেছে প্রায় ৪ কোটি টাকা।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে প্রায় ৪৫৫ কোটি ২৮ লাখ টাকা। গত রবিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৬৯ কোটি ২৪ লাখ টাকা। সোমবার সামগ্রিকভাবে উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৮৬  কোটি ৪ লাখ টাকার কিছুটা বেশি।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৬৯ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৬৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেনে বৃদ্ধি পেয়েছে ৯০ কোটি টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৪৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭৯ পয়েন্টে এবং ২ দশমিক ৯৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৯১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১০৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  কেয়া কসমেটিকস, বেক্স ফার্মা, এমারেল্ড অয়েল, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, এএফসি অ্যাগ্রো, বিডি থাই, তিতাস গ্লাস, পাওয়ার গ্রিড এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ।
সোমবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ৫৯ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৩ কোটি ৯৬ লাখ টাকার বেশি।
সোমবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৮ দশমিক ৮৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৩০৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩১ দশমিক ৯৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ৬৭৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৯৯৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৪ দশমিক ৪৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১২ হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৭৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  কেয়া কসমেটিকস, মারিকো, এমারেল্ড অয়েল, রিজেন্ট টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, জেনারেশন নেক্সট, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক এক্সসেসরিজ এবং লংকা-বাংলা ফিন্যান্স।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি