আটাবকে শোকজ নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৫, ১৬:৪৭আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৮:০৯
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব)কে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আটাব’র বর্তমান পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক প্রশাসক নিয়োগের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নোটিশ পাঠানো হয়েছে। 
 
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুসারে আটাবে প্রশাসক নিয়োগ কেন করা হবে না, তা ৭ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রমাণসহ জবাব দিতে নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম।
 
মঙ্গলবার (২২ এপ্রিল) জারিকৃত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
 
চিঠিতে বলা হয়েছে, বর্তমান কমিটি ভৌতিক ভোটার তালিকা, কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং প্রতিপক্ষকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো নানা অনিয়মের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছে। তাই এই কমিটিকে আজীবনের জন্য যেকোনও বাণিজ্য সংগঠনে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে।
 
এর আগে, গত মার্চ মাসে আটাবের বর্তমান কমিটি বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগের দাবি তোলে ‘আটাব সংস্কার পরিষদ’। সংগঠনটির আহ্বায়ক গোফরান চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আলাদা আলাদা চিঠি পাঠিয়ে এ দাবি জানান।
 
/এসআই/আরআইজে/
সম্পর্কিত
কুয়েতের ভিসা সিন্ডিকেটআব্দুস সালাম আরেফকে তলব করেছে প্রতিযোগিতা কমিশন
ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ বাতিলের দাবি ব্যবসায়ীদের
ট্রাভেল এজেন্সি খাতে অস্থিরতা, সংশোধিত অধ্যাদেশ বাতিল চান ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম