লন্ডনে গুরুত্বপূর্ণ সিরিজ বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৩ জুন ২০২৫, ২২:৫৮আপডেট : ১৩ জুন ২০২৫, ২২:৫৮

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে ১০ থেকে ১৩ জুন পর্যন্ত লন্ডনে অবস্থান করেছেন। সফরকালে তিনি নীতিনির্ধারণী কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

১১ জুন গভর্নর যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইমস এজেন্সি (এনসিএ) পরিদর্শন করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে। সেখানে তিনি আন্তর্জাতিক দুর্নীতি দমন সমন্বয় কেন্দ্রের (ইন্টারন্যাশনাল এন্টি-করাপশন কো-অরডিনেশন সেন্টার—আইএসিসি) প্রধান ড্যানিয়েল মারফিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে গভর্নর বাংলাদেশের সম্পদ পুনরুদ্ধার টাস্কফোর্সের সঙ্গে আইএসিসির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন। তিনি জানান, সম্পদ পুনরুদ্ধারের জন্য গঠিত ১১টি যৌথ তদন্ত দলকে (জিআইটিএস) আইএসিসির সহযোগিতা কার্যকর ভূমিকা রাখছে।

সম্প্রতি বেক্সিমকো গ্রুপের শায়ান রহমান ও শাহরিয়ার রহমানের ৯০ মিলিয়ন ইউরো এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের যুক্তরাজ্যভিত্তিক সম্পদ জব্দ করায় গভর্নর এনসিএকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাজ্যে প্রায় ২৫০ মিলিয়ন পাউন্ড সম্পদ জব্দের এই উদাহরণ অন্যান্য অর্থ পাচার গন্তব্য দেশগুলোকেও বাংলাদেশি সম্পদ পুনরুদ্ধারে উৎসাহিত করবে।

এনসিএ পরিদর্শনের পর গভর্নর আন্তর্জাতিক আইন সংস্থা ডিএলএ পাইপার আয়োজিত একটি সম্পদ পুনরুদ্ধার বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে উপস্থিত ছিলেন ওমনি ব্রিজওয়ে ও বেঞ্চওয়াক ক্যাপিটাল-এর মতো লিটিগেশন ফান্ডার, আলভারেজ অ্যান্ড মার্সাল-এর মতো তদন্তকারী সংস্থা এবং ইউনিটস গ্লোবাল-এর মতো স্ট্র্যাটেজিক কমিউনিকেশন প্রতিষ্ঠান।

বৈঠকে ২০২৫ সালের মধ্যে ৩০টি মামলায় অর্থায়নের লক্ষ্যে ১০০ মিলিয়ন ডলার লিটিগেশন তহবিল গঠনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বাংলাদেশ ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য এনডিএ (নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট) সইয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সম্পদ পুনরুদ্ধারের কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং রাজনৈতিক পরিবর্তনের প্রভাবমুক্ত রাখতে যুক্তরাজ্য ও সিঙ্গাপুরে বিশেষ উদ্দেশ্যমূলক প্রতিষ্ঠান (স্পেশাল পারপাস ভেহিকল-এসপিভি) গঠনের প্রস্তাবে গভর্নর সমর্থন জানান।

এছাড়া গভর্নর বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান ব্ল্যাকরকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির উন্নয়ন তুলে ধরেন। তিনি ব্যাংক ও পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

গভর্নর লন্ডনের লর্ড মেয়র ও শীর্ষস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠানের সঙ্গেও বৈঠক করেন। এতে সিটি অব লন্ডনের সঙ্গে বাংলাদেশের আর্থিক খাতে যৌথ বিনিয়োগ ও সহযোগিতা প্রসারে আলোচনা হয়। তিনি লর্ড মেয়রকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সফরকালে গভর্নর লন্ডনের বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। রেমিট্যান্স প্রক্রিয়া সহজতর করা এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়।

/ইউএস/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী