পেট্রোলিয়াম পণ্য আমদানিতে শুল্ক হার কমানো হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৫, ১৯:৪৭আপডেট : ২২ জুন ২০২৫, ১৯:৪৭

সরকার সব ধরনের পেট্রোলিয়াম পণ্য আমদানিতে শুল্ক নির্ধারণে ট্যারিফ মূল্যের পরিবর্তে ইনভয়েস মূল্যের ভিত্তিতে শুল্কায়ন ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে আমদানি কার্যক্রমে বাস্তবতাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক শুল্কচাপ হ্রাসের লক্ষ্য নেওয়া হয়েছে।

এই প্রক্রিয়াকে সহায়তা করতে সরকার ক্রুড পেট্রোলিয়াম পণ্যের আমদানিতে শুল্কহার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের ক্ষেত্রে ১০ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ নির্ধারণ করেছে।

রবিবার (২২ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। এটি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের অংশ হিসেবে আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

বাস্তব দামের ভিত্তিতে শুল্ক নির্ধারণের উদ্যোগ

বর্তমানে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ‘ট্যারিফ ভ্যালু’ বা একটি নির্ধারিত মূল্য ভিত্তিক শুল্ক প্রথা চালু রয়েছে। এতে বাজারদরের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শুল্ক পরিশোধ করা সম্ভব হয় না। ফলে কখনও অতিরিক্ত, আবার কখনও কম শুল্ক পরিশোধের জটিলতা দেখা দেয়।

এখন থেকে আমদানিকারকদের পণ্যচালান সংযুক্ত ইনভয়েসে উল্লিখিত দামের ভিত্তিতে শুল্ক নির্ধারণ হবে, যা মূল্য স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন আমদানি কার্যক্রমকে আরও সহজতর ও সাশ্রয়ী করে তুলবে। একইসঙ্গে পেট্রোলিয়াম পণ্যের বাজারে অস্থিতিশীলতা কিছুটা প্রশমিত হবে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী