১২ ঘণ্টা পর উন্মুক্ত কাতারের আকাশসীমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ১২:১৯আপডেট : ২৪ জুন ২০২৫, ১২:২০

প্রায় ১২ ঘণ্টা বন্ধের পর কাতারের আকাশসীমা উন্মুক্ত হয়েছে। এ কারণে সচল হয়েছে দোহাগামী ফ্লাইট। ওমানের মাস্কট থেকে ফিরে আসা ফ্লাইটও দোহার উদ্দেশ্যে রওনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবীর বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কাতারের আকাশসীমা বন্ধ হওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়। এমনকি দোহাগামী ফ্লাইট ওমানের মাস্কটে ল্যান্ড করে সেখান থেকে ফুয়েল নিয়ে আবারও ঢাকায় চলে আসে।’

রওশন কবীর আরও বলেন, ‘বর্তমানে কাতার আকাশসীমা মুক্ত ঘোষণা করায় আমাদের ফ্লাইটগুলো আবারও চালু করা হয়েছে।’

মাস্কট থেকে ফিরে আসা ফ্লাইটের যাত্রীদের হোটেল এবং বিমানবন্দরে রাখা হয়েছিল। আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় ওই ফ্লাইট দোহার উদ্দেশ্যে ছেড়ে যায়। এমনকি দোহা হয়ে জেদ্দা যাওয়ার ফ্লাইটে দোহার যেসব যাত্রীদের শাহজালালে অফলোড করা হয়, তাদেরও দোহা নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিমানের এই কর্মকর্তা আরও বলেন, ‘এখন আর কোনও সমস্যা নাই। কাতারের আকাশসীমা বন্ধ হওয়ায় শুধুমাত্র দোহার ফ্লাইট বন্ধ ছিল। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ফ্লাইট স্বাভাবিক ছিল। হজের ফ্লাইটেরও কোনও ব্যাঘাত ঘটেনি।’

প্রসঙ্গত, গত সোমবার (২৩ জুন) রাত ১১টার দিকে কাতারে আমেরিকার সেনাঘাঁটির এয়ারবেইজে ইরানির হামলার পর কাতার তার আকাশ বন্ধ ঘোষণা করে।

/আইএ/আরআইজে/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম