‘মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ১৭:২২আপডেট : ২৪ জুন ২০২৫, ১৭:২২

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের মূল্যস্ফীতি কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি লক্ষ্য সাড়ে ৬ শতাংশ হলেও কেন্দ্রীয় ব্যাংক আরও নিচের মাত্রায় নামিয়ে আনতে চায়।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে ‘গুগল পে’ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ‘সরকার মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামাতে চায়। তবে আমরা আরও আগ্রাসী লক্ষ্য নির্ধারণ করেছি—৫ শতাংশে নামিয়ে আনতে পারলে সেটাই হবে আমাদের সফলতা।’

তিনি বলেন, “আমরা ক্যাশলেস অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছি। দেশে ‘গুগল পে’ চালুর মাধ্যমে ক্যাশলেস সোসাইটির পথে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেল। এই সেবার মাধ্যমে দেশের ভোক্তা, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা আরও সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন।”

আন্তর্জাতিক বিনিয়োগ প্রসঙ্গে গভর্নর বলেন, ‘বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশে আসলে তারা টাকা পাচার করবে না, বরং দেশে প্রযুক্তি ও মূলধন নিয়ে আসবে—যা অর্থনীতির জন্য ইতিবাচক। আমাদের লক্ষ্য বাংলাদেশকে দেশি-বিদেশি উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত করা।’

ব্যাংক খাত সংস্কারের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ‘এরই মধ্যে ২০টি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা শেষ হয়েছে। আগামী জুলাইয়ের মধ্যে আরও ৭টি ব্যাংকের নিরীক্ষা সম্পন্ন হবে। ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোনোভাবেই ব্যাংক খাতকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে না।’

ডলারের বাজারমূল্য প্রসঙ্গে গভর্নর আহসান মনসুর বলেন, ‘ডলার এখন আর নির্ধারণ করবে না দুবাই। আমরা বাজারকে মুক্ত করে দিয়েছি। বাজারেই এর সঠিক মূল্য নির্ধারণ হবে।’

তিনি জানান, দেশের শিশুদেরও ধীরে ধীরে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরও সচেতন ও অন্তর্ভুক্ত অর্থনীতিতে বেড়ে ওঠে।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের