৯ মাসের অভিযানে ফাঁকি দেওয়া ৯৯৪ কোটি টাকার রাজস্ব পেলো এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জুন ২০২৫, ১৮:১০আপডেট : ২৪ জুন ২০২৫, ১৮:১০

গত ৯ মাসে (সেপ্টেম্বর ২০২৪ থেকে মে ২০২৫) দেশজুড়ে রাজস্ব ফাঁকি প্রতিরোধে পরিচালিত অভিযান থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৯৯৪ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। এনবিআরের কাস্টমস ও আয়কর অনুবিভাগ এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় মোট ১৬ হাজার ৫৭২টি অভিযান চালিয়ে ৬ হাজার ২৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি চিহ্নিত করা হয়। মঙ্গলবার (২৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

এনবিআরের দেওয়া তথ্য অনুযায়ী, কাস্টমস হাউসগুলো ২ হাজার ২১৫টি অভিযানে ১৮৩ কোটি টাকার ফাঁকি চিহ্নিত করে, যার পুরোটাই আদায় হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ৬ হাজার ৮০৩টি অভিযানে ৫১৩ কোটি টাকার ফাঁকি শনাক্ত করে, যেখানে আদায় হয়েছে ৮৯ কোটি টাকা।

এছাড়া, ভ্যাট গোয়েন্দা অধিদফতর (ঢাকা) পরিচালিত ২৩১টি অভিযানে ১ হাজার ৬৩৯ কোটি টাকার ফাঁকি উদঘাটিত হয়, যার মধ্যে আদায় হয়েছে ২৪০ কোটি টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অভিযানে আদায় হয়েছে আরও ৭৩ কোটি টাকা।

অন্যদিকে, আয়কর অনুবিভাগের আওতাধীন সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ১৮১টি অভিযানে ৩৬৬ কোটি টাকার কর ফাঁকি ধরতে সক্ষম হয় এবং আদায় করে ১৯৪ কোটি টাকা। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের ১৭০টি অভিযানে ১ হাজার ৮৭৪ কোটি টাকার কর ফাঁকি চিহ্নিত হয় এবং সেখান থেকে আদায় হয়েছে ১১০ কোটি টাকা।

এছাড়া, দেশের ৪১টি কর অঞ্চলের মাধ্যমে পরিচালিত ৬ হাজার ৯৭২টি অভিযানে ১ হাজার ৫৮৮ কোটি টাকার কর ফাঁকি উদঘাটিত হয়, যেখানে আদায় হয়েছে ১০৫ কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব অভিযান রাজস্ব আহরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ফাঁকি প্রতিরোধে এনবিআরের নির্বিচার প্রয়াসের অংশ। এনবিআর ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের