চার প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৬, ১৭:১৪আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৯:৫৮

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে চুরি যাওয়া টাকা ফেরত আনতে চিঠি চালাচালি শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে সহযোগিতা চাওয়া হয়েছে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কাছে। এছাড়া চিঠি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) প্রধানকে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা।
রবিবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপকদের সঙ্গে গভর্নর ফজলে কবিরের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শুভঙ্কর সাহা বলেন, চুরি যাওয়া টাকা ফেরত আনতে যেখানে চিঠি দেওয়া দরকার বাংলাদেশ ব্যাংক সেইসব জায়গায় চিঠি দিয়েছে।
এর আগে গভর্নর ফজলে কবির বৈঠক করেন কেন্দ্রীয় ব্যাংকের সব বিভাগের মহাব্যবস্থাপকদের সঙ্গে। বৈঠকে ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও এসকে সুর চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে মহাব্যবস্থাপকদের উদ্দেশে ফজলে কবির বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তার বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে সব কর্মকর্তাকে কাজ করতে হবে। সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক সর্ম্পকে মানুষের মধ্যে যেন নেতিবাচক ধারণা তৈরি না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
প্রসঙ্গত এর আগে, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও অ্যাটার্নি জেনারেলকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে টাকা ফেরত আনার ক্ষেত্রে এই দুটি প্রতিষ্ঠানের সার্বিক সহায়তা চাওয়া হয়েছে।

এর বাইরে প্রয়োজনীয় নথি পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এরই মধ্যে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আজমালুল হক কিউসিকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আজমালুল হক কিউসিকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আইনানুগ বিষয়গুলোকে অ্যাসেস করবেন।

/জিএম/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী