চট্টগ্রাম বন্দরের চাপ কমাতে আইসিডি দিয়ে খালাসযোগ্য পণ্যের সংখ্যা বাড়ালো এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৫, ১৯:০৪আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৯:০৪

চট্টগ্রাম বন্দরের চাপ কমিয়ে আমদানি-রফতানি কার্যক্রমে গতি আনতে বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি)/অফ-ডকগুলোতে খালাসযোগ্য পণ্যের সংখ্যা আরও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ৬৫ ধরনের আমদানি পণ্য এসব অফ-ডকের মাধ্যমে স্থানান্তর, আনস্টাফিং ও ডেলিভারির অনুমতি পাবে।

বুধবার (২৩ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমদানি পণ্য খালাসে গতি আনতে আগেই ৩৮টি পণ্য অফ-ডকের মাধ্যমে খালাসের অনুমতি ছিল। এরপর চলতি বছরের ৮ এপ্রিল নতুন করে ১২টি এবং ১৭ জুলাই আরও ১৫টি পণ্য অন্তর্ভুক্ত করা হয়। ফলে খালাসযোগ্য পণ্যের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৫টি।

এনবিআর জানায়, ব্যবসায়ী ও অংশীজনদের অনুরোধ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস হাউস, চট্টগ্রামের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে একদিকে যেমন চট্টগ্রামে অবস্থিত ১৯টি অনুমোদিত আইসিডি/অফ-ডক তাদের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারবে, অন্যদিকে মূল বন্দরের ওপর চাপ কমবে এবং খালাস প্রক্রিয়া আরও দ্রুত হবে।

এনবিআর আরও বলছে, এই উদ্যোগে দেশের ট্রেড ফ্যাসিলিটেশন বা বাণিজ্য সহায়তা বাড়বে এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী