‘লুব্রিকেন্ট শিল্পে বিনিয়োগ ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৫, ২০:৫২আপডেট : ২৭ জুলাই ২০২৫, ২০:৫২

লুব্রিকেন্ট শিল্প সারা বিশ্বেই দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশেও এর দারুণ সম্ভাবনা এবং ভবিষ্যৎ আছে। এ খাতে বিনিয়োগ ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। সম্প্রতি রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্ডাস্ট্রিয়াল সেমিনার ২০২৫’- এ এসব কথা বলেন বক্তারা।

রবিবার (২৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেমিনারে লুব্রিকেন্ট শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, গবেষক এবং নীতিনির্ধারকরা অংশ নেন। বিশেষজ্ঞরা লুব্রিকেন্ট শিল্পে বাংলাদেশে অবস্থান ও এর ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করেন।

ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের ডিরেক্টর ওয়ায়েজ মাহমুদ বলেন, ‘বাংলাদেশে দ্রুত বর্ধনশীল শিল্প খাতগুলোর মধ্যে লুব্রিকেন্ট অন্যতম। পরিবেশবান্ধব, উন্নত প্রযুক্তিনির্ভর এবং টেকসই লুব্রিকেন্ট উৎপাদন ও ব্যবহার নিশ্চিত করতে হলে এই খাতে বিনিয়োগ ও গবেষণা বাড়ানো প্রয়োজন।’

সেমিনারে আরও কথা বলেন পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্টারন্যাশনাল -এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইন্ডাস্ট্রিয়াল লুব্রিকেন্টস বিভাগের প্রধান চং ওয়েন হং এবং ইউনাইটেড লুব অয়েল লি. এর জেনারেল ম্যানেজার মো. মাহবুব হাসানসহ অন্যরা।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের