অর্থনৈতিক বিপর্যয় এড়ালেও উচ্চ মূল্যস্ফীতিতে নাজেহাল নিম্ন আয়ের মানুষ: সিপিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৫, ১৩:১০আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৪:১৫

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর একটি বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তবে সংস্থাটি বলছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের দরিদ্র ও নিম্নআয় শ্রেণি এখনও কঠিন ভোগান্তির মধ্যে রয়েছে।

রবিবার (১০ আগস্ট) রাজধানীর লেকশোর হোটেলে ‘অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক এক সংলাপে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘অর্থনৈতিক স্থিতিশীলতা ও পুনরুদ্ধার ছিল সময়ের প্রধান চ্যালেঞ্জগুলোর একটি। এই ক্ষেত্রে ধীরে ধীরে সফলতা আসছে এবং ঝুঁকি কমছে—এটিই বড় অর্জন।’

তিনি বলেন, ‘নাগরিকরা গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং অর্থনীতি স্থিতিশীল করার ব্যাপারে উচ্চ প্রত্যাশা করেছিলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি ছিল ভঙ্গুর, প্রবৃদ্ধি মন্থর এবং নানা সংকটে জর্জরিত।’

সিপিডি মনে করে, জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ায় সরকার নতুন কোনও বড় সংস্কার প্যাকেজ হাতে নেবে, এমন সম্ভাবনা কম। তাই ইতোমধ্যে অর্জিত সাফল্যগুলো ধরে রাখা এবং অর্থনীতির অন্তর্নিহিত দুর্বলতা মোকাবিলায় গুরুত্ব দেওয়া উচিত।

ড. ফাহমিদা খাতুন জানান, সংস্কার কার্যক্রমে ধীরগতি লক্ষ্য করা গেছে। সংস্থাটি ৩৮টি সূচকের ওপর ‘সবুজ, হলুদ ও লাল’ তিন রঙের সূচক ব্যবহার করে একটি স্কোরকার্ড তৈরি করেছে, যেখানে মাত্র ৯টি সূচক সবুজ অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, অর্থনীতিকে পুনর্গঠনের জন্য শ্বেতপত্র কমিটি ও টাস্কফোর্সের সুপারিশ থাকলেও এখন পর্যন্ত তা বাস্তবায়নে কোনও দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। উভয় প্রতিবেদনের সুপারিশই এখনও কাগজে-কলমে সীমাবদ্ধ।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের