লিটারে ১৯ টাকা কমলো পাম অয়েলের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৫, ১৫:৫৪ আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৫:৫৪

আন্তর্জাতিক বাজারে দাম কমায় খোলা পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে ২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ ঘোষণা দেন।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের বিশেষ করে পাম অয়েলের দাম কমেছে। আমরা বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী দাম সমন্বয় করেছি, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কম দামে পাম অয়েল কিনতে পারবেন। তবে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা অপরিবর্তিত থাকবে। বর্তমানে দেশের মোট ভোজ্যতেল ব্যবহারের প্রায় ৬০ শতাংশই পাম অয়েল।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
আলোচনায় পাম অলিন, খেয়েছেন কখনও?
টিসিবির জন্য কেনা হচ্ছে পাম অয়েল ও মসুর ডাল
সর্বশেষ খবর
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূলহোতাসহ গ্রেফতার ৪
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূলহোতাসহ গ্রেফতার ৪
ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন স্থগিত
ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন স্থগিত
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ