টিসিবির জন্য কেনা হচ্ছে পাম অয়েল ও মসুর ডাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৬, ২০:০৯ আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ২০:৪৫

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম অয়েল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ২ হাজার টন মসুর ডাল কেনা হবে। এর জন্য সরকারের ব্যয় হবে ১৯৬ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ৯৩২ টাকা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উন্মুক্ত পুনঃদরপত্র (আন্তর্জাতিক) পদ্ধতিতে ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার পরিশোধিত পাম অয়েল কেনা হবে; যা সরবরাহ করবে আমেরিকার পাওয়ার হাউজ জেনারেল ট্রেডিং এলএলসি।

একই বৈঠকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে মসুর ডাল কেনার একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের পরিকল্পনার অংশ হিসেবে এক লটে ২ হাজার মেট্রিক টন ডাল কেনা হবে, যার চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা। ঢাকার গুলশানের প্রতিষ্ঠান ইজ সার্ভিসেস লিমিটেড থেকে এ ডাল কেনা হবে।

/এসআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘ভুয়া অর্ডারে’ কেনাকাটার নতুন নেশা
অনলাইনে অ্যান্ড্রয়েড ডিভাইস কিনে পেলেন গোবর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
সর্বশেষ খবর
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি
৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার