‘প্রয়োজন ৩০ বিলিয়ন ডলার, আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন আনতেই হিমশিম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৯

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার জন্য আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাগুলো থেকে প্রত্যাশিত অর্থ আসছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘প্রয়োজন কমপক্ষে ৩০ বিলিয়ন ডলার। এর বিপরীতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে মাত্র এক থেকে দেড় বিলিয়ন ডলার আনতে গেলেই সরকারের হিমশিম খেতে হয়।’

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে ‘জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

ড. সালেহউদ্দিন বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী, জলবায়ু অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রায় ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। অথচ আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন ডলার আনতেই জান বেরিয়ে যায়। এক-দেড় বছরে ৫ বিলিয়ন ডলার নিয়ে আলোচনা করতে হয়।’

আইএমএফের শর্ত আর বাস্তবতা

বাংলাদেশ ২০২২ সালে আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করে। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছিল বাংলাদেশ। তবে শর্ত পূরণ না হওয়ায় গত বছরের ডিসেম্বরে চতুর্থ কিস্তির অর্থ ছাড় আটকে যায়। পরবর্তীতে মুদ্রা বিনিময় হার বাজারমুখী করার সিদ্ধান্তে সম্মত হলে চলতি বছরের জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তি মিলিয়ে ১৩৩ কোটি ডলার ছাড় করে আইএমএফ।

জনগণের সক্ষমতার প্রশংসা

অর্থ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের জনগণ দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে বেশি ভূমিকা রাখে। তারা স্থানীয় পর্যায়ে নিজেদের উদ্যোগেই ঝুঁকি সামাল দেয়। দুর্যোগ ব্যবস্থাপনায় সীমিত সম্পদ নিয়েও বাংলাদেশ বিশ্বের প্রথম সারির দেশে পরিণত হয়েছে। এ সক্ষমতাকে আরও কাজে লাগাতে হবে।’

সাংবাদিকদের ভূমিকা

ড. সালেহউদ্দিন সাংবাদিকদের দায়িত্বের কথা তুলে ধরে বলেন, ‘জনস্বার্থে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা মানুষের কথা বলবে, তাদের অবদান তুলে ধরবে। কেবল ইনভেস্টিগেটিভ জার্নালিজমই নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব জনগণের জীবনে কীভাবে পড়ছে, সেটিও তুলে ধরা দরকার।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

/জিএম/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
ভূমিকম্প মোকাবিলায় ভেনেজুয়েলার পাশে আইএমএফ
ডিসেম্বরে হতে পারে আইএমএফের নতুন ঋণচুক্তি, ফেব্রুয়ারিতে প্রথম কিস্তি
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি