অনলাইনে আয়কর রিটার্ন জমার সফটওয়্যার উদ্বোধন

বাংলা ট্রিবিউন রির্পোট
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান অনুষ্ঠানে বলেন, ‘নতুন সফটওয়্যারের মাধ্যমে করদাতাদের দৌড়াদৌড়ি কমে আসবে। ঘরে বসেই সহজে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।’ তিনি জানান, আগামী বছর থেকে করপোরেট কর রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে। সিস্টেম থেকেই স্বয়ংক্রিয়ভাবে হিসাব বের হবে, ফলে তথ্যভ্রান্তির সুযোগ থাকবে না। একইসঙ্গে অডিট বা নিরীক্ষা প্রক্রিয়াও সফটওয়্যার-ভিত্তিকভাবে সম্পন্ন হবে।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কর আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সরকারকে অন্ধকারে রাখবেন না। সেবা ভালোভাবে দিয়ে সম্মানী নিলে সমস্যা নেই, কিন্তু সেবাগ্রহীতাদের ঘোরানো যাবে না। এতে হয়রানি বাড়ে। ভালো সেবা পেলে কেউ মূল্য দিতে কুণ্ঠাবোধ করে না। অনলাইনে রিটার্ন জমার এ ধরনের উদ্যোগ আদায়কারী ও করদাতা—উভয়ের জন্যই সুবিধাজনক।’

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কর আইনজীবীরা অংশ নেন। তারা রিটার্ন জমার ক্ষেত্রে ওকালতনামা বাধ্যতামূলক করার দাবি জানান।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম