১৮ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার’

বাংলা ট্রিবিউন রির্পোট
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৪

দক্ষিণ এশিয়ার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক পণ্য প্রদর্শনের লক্ষ্য নিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হতে যাচ্ছে ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার–২০২৫’।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে আয়োজিত এ মেলা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।

মেলায় তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেকট্রনিক্সসহ বৈচিত্র্যময় পণ্যের সমাহার থাকছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই আয়োজনে।

শুধু প্রদর্শনী নয়, অংশগ্রহণকারীরা এখানে বিজনেস নেটওয়ার্কিং, বিটুবি সেশন এবং বিষয়ভিত্তিক সেমিনার ও আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

মেলাটি যৌথভাবে আয়োজন করছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এবং দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। উদ্বোধনী অনুষ্ঠানে সার্ক সেক্রেটারিয়েটের পরিচালকসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
রাজধানীতে বাহারি পাহাড়ি ফলের মেলা
বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’
দেশি ফলের রঙে-গন্ধে মাতোয়ারা খামারবাড়ি
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি