যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহার করলে বাড়তি শুল্কে ছাড় পাবে বাংলাদেশি পোশাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫০

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রফতানি করা তৈরিপোশাক পণ্যে যদি ২০ শতাংশ বা তার বেশি কাঁচামাল যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়, তবে সেই পণ্যের ওপর আরোপিত বাড়তি শুল্কে আনুপাতিক হারে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) প্রতিনিধি দল।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ইউএসটিআর কর্মকর্তারা তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। এ সময় যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চ তাদের এই তথ্য জানান।

রাজধানীর গুলশানে চিফ অব মিশন রেসিডেন্সে অনুষ্ঠিত এ বৈঠকে ব্রেন্ডেন লিঞ্চ বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ অনুযায়ী, বাংলাদেশ থেকে রফতানি করা পোশাকে যদি ২০ শতাংশ বা তার বেশি ইউএস ইনপুট ব্যবহৃত হয়, তবে বর্তমানে আরোপিত ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক থেকে আনুপাতিক হারে অব্যাহতি পাওয়া যাবে।’

তবে কাঁচামালের উৎস ও ট্রেসেবিলিটি যাচাইয়ের প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে মার্কিন কাস্টমস কাজ করছে বলে জানান তিনি।

শ্রম আইন সংশোধনের ওপর জোর

বৈঠকে ইউএসটিআর প্রতিনিধিরা বাংলাদেশের শ্রম আইন আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্ব আরোপ করেন। ব্রেন্ডেন লিঞ্চ বলেন, ‘আইএলও গাইডলাইন অনুসারে শ্রম আইন সংস্কার করা হলে এটি যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।’

বিজিএমইএ’র অবস্থান

বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘যুক্তরাষ্ট্র গত আগস্টে পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামালেও এখনও সব মিলিয়ে প্রায় ৩৬.৫ শতাংশ শুল্ক বহন করতে হচ্ছে।’

তিনি শুল্ক কাঠামো পুনর্বিবেচনা এবং ‘স্ট্যাকিং মেথড’ প্রবর্তনের প্রস্তাব দেন, যা মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রফতানির প্রতিযোগিতা বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যেই ২০ শতাংশ শুল্ক সুবিধা অর্জন করেছি, যা ইতিবাচক অগ্রগতি। তবে সামগ্রিকভাবে শুল্কের বোঝা এখনও অনেক বেশি।’

শুল্ক আরও কমানোর ইঙ্গিত

বিজিএমইএ নেতারা যুক্তরাষ্ট্রকে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানান। ইউএসটিআর প্রতিনিধিরা এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে জানান, আমদানি বাড়লে ভবিষ্যতে পাল্টা শুল্কের হার আরও কমানো হতে পারে।

বৈঠকে বিজিএমইএ’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

/জিএম/এমএইচআর/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী