এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে: বাণিজ্য সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০০

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তানে গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেসন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘এলডিসি থেকে উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা চলছে। তবে যুক্তরাষ্ট্র, তুরস্ক, জাপান, ভারতসহ আমাদের বন্ধু দেশগুলো এর বিরোধিতা করছে। তাই পেছানোর বিষয়টি নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া যাচ্ছে না। তবে সরকার চেষ্টা চালিয়ে যাবে।’ 

উল্লেখ্য, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ এলসিডি তালিকা থেকে উত্তরণের কথা রয়েছে। উত্তরণে শুল্কমুক্ত বাজার সুবিধা হারাতে হবে। উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ বড় বড় বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ১২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। এর ফলে রফতানি ৬ থেকে ১৪ শতাংশ কমে যেতে পারে। কাঁচামালের উৎসবিধি কঠোর হবে। এতে তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই সম্প্রতি দেশের শীর্ষ ১৬ ব্যবসায়ী সংগঠন উত্তরণ পিছিয়ে দেওয়ার দাবি জানায়।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
শিক্ষকদের কোয়ালিটি বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার: মাহদী আমিন
উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী