কর্মসংস্থান একটা বড় চ্যালেঞ্জ: অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৪

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘কর্মসংস্থান একটা বড় চ্যালেঞ্জ। কারণ কর্মসংস্থান হয় বেসরকারি খাতে। ব্যবসা-বাণিজ্য যদি একটু মন্থর হয়ে যায়, অবশ্যই তা কর্মসংস্থানের ওপর প্রভাব পড়ে। সেটা নির্ভর করে আমরা ব্যবসা-বাণিজ্য কতটুকু সহায়তা দিচ্ছি।’

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক-বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ব্যবসাটা মাঝখানে একটু মন্থর ছিল, এখন একটু ভালো হয়েছে।’

যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক আরও বাড়াচ্ছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, ‘এটা নির্ভর করবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর। তারা ঘাটতিটা কমানোর জন্য কী কী আমদানি করতে পারে। সেখানে মোটামুটি আমরা কমফোর্টেবল পজিশনে আছি।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতিতে কোনও কিছুই তেমন প্রভাব ফেলছে না। আমরা যতই আমদানি করি সরবরাহ বাড়াই। তবে বড় সমস্যা হলো পাইকারি ও খুচরা বাজারে। তারা তো অর্থনীতির ধারাকে ছাড়িয়ে গেছে। পৃথিবীর অন্যান্য দেশে এটা কমই হয়। আমাদের এখানে মোটামুটি মূল্যস্ফীতি স্থিতিশীল, সম্প্রতি খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমেছে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘কর্মসংস্থান একটা বড় চ্যালেঞ্জ। কারণ কর্মসংস্থান হয় বেসরকারি খাতে। ব্যবসা-বাণিজ্য যদি একটু মন্থর হয়ে যায় সেটা অবশ্যই প্রভাব পড়ে। সেটা নির্ভর করে আমরা ব্যবসা-বাণিজ্যে কতটুকু সহায়তা দিচ্ছি।’

তিনি বলেন, ‘আপনারা দেখবেন এনবিআরের ট্যাক্স রেভিনিউ পিকিং আপ। আর এনবিআর যেটা করছে যারা ট্যাক্স ফাঁকি দিয়েছে, সেগুলো অনেক উদ্ধার করছে।’

কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘কর্মসংস্থান নিয়ে আমরা অবশ্যই উদ্যোগ নিচ্ছি, লোকাল যে প্রকল্পগুলো আছে যেগুলো তাড়াতাড়ি করতে। সে লক্ষ্যে আজকে হবিগঞ্জে একটা প্রজেক্ট নিয়েছি। সেখানে হাইটেক প্রযুক্তি ব্যবহার করবে না। সেখানে রাস্তাকে প্রশস্ত করবে, ওখানে তো কর্মসংস্থান হবে। আমরা এ রকম কিছু চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট কর্মসংস্থান সবচেয়ে বেশি দরকার।’

‘এলএনজি আমদানিতে পিটার হাসের কোম্পানিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে’- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা তো আন্তর্জাতিক বাজার যাচাই করে দেখি। সেটা যুক্তরাষ্ট্র, সৌদি আরব, চায়না, সিঙ্গাপুর হোক, আমরা সবগুলো বাজার কম্পেয়ার করে করছি। এত সহজ না যে যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবো। পিটার হাসের কোম্পানি কোনটি আমরা ভালো করে জানিও না।’

তিনি বলেন, ‘সার আনে বেশির ভাগ কৃষি ও শিল্প মন্ত্রণালয়। এটা তাদের দায়িত্ব। আমরা বিষয়টা আরও খতিয়ে দেখবো।’

/এসআই/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
অর্থ উপদেষ্টার চোখে অর্থনীতির ৫ চ্যালেঞ্জ
একদিনের জন্য হলেও অর্থ উপদেষ্টার পদত্যাগের দাবি
বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনে অর্থ উপদেষ্টার ‘না’
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান