শ্বশুরবাড়ি থেকে পাওয়া অর্থ-সম্পদেও এবার কর বসছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩০

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন নির্দেশনা দিয়েছে, যার ফলে শ্বশুরবাড়ি থেকে পাওয়া অর্থ বা সম্পদ এবার করের আওতায় পড়তে পারে। এর ফলে ভাই–বোন, স্বামী–স্ত্রী, বাবা–মা ও সন্তানদের সঙ্গে সম্পদের লেনদেনের নিয়ম আগের মতো হলেও শ্বশুরবাড়ির সদস্যদের দেওয়া দান বা উপহারের বিষয়ে সতর্ক থাকতে হবে।

বর্তমান অর্থবছর থেকে এনবিআর স্বীকৃতি দিয়েছে যে, সহোদররা পরস্পরের মধ্যে দেওয়া উপহার বা দান করমুক্ত থাকবে। উদাহরণস্বরূপ, যদি আপনার ভাই আপনাকে দুই লাখ টাকা উপহার দেন এবং আপনি তা আয়কর রিটার্নে উল্লেখ করেন, তবে এ অর্থের ওপর কোনও কর দিতে হবে না। শুধু নগদ অর্থই নয়, পারিবারিক জমি, ফ্ল্যাটসহ স্থাবর ও অস্থাবর সম্পদও এ নিয়মের আওতায় পড়ে।

প্রবাসী বাংলাদেশিরা প্রায়ই ভাই–বোনকে অর্থ পাঠান বা মূল্যবান উপহার দেন। যদিও রেমিট্যান্স নিজেই করমুক্ত, এবার দান করের বিষয়টি আরও স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। তবে পাঁচ লাখ টাকার বেশি যেকোনও লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করতে হবে।

অন্যদিকে, শ্বশুর–শাশুড়ি, শ্যালক–শ্যালিকা বা শ্বশুরবাড়ির অন্যান্য সদস্য থেকে প্রাপ্ত অর্থ বা সম্পদ করের আওতায় পড়বে। এনবিআরের নিয়ম অনুযায়ী, এ ধরনের উপহার বা দান অবশ্যই আয়কর রিটার্নে উল্লেখ করতে হবে এবং প্রযোজ্য কর দিতে হবে। উপহারপ্রদানকারীও তার রিটার্নে বিষয়টি উল্লেখ করবেন। বিশেষ করে গয়না, জমি, ফ্ল্যাট বা অন্যান্য মূল্যবান সম্পদ শ্বশুরবাড়ি থেকে প্রাপ্ত হলে কর কর্মকর্তারা উৎস সম্পর্কে ব্যাখ্যা চাইতে পারেন।

কর কর্মকর্তারা জানাচ্ছেন, অনেক সময় শ্বশুরবাড়ি থেকে প্রাপ্ত সম্পদকে ‘উপহার’ হিসেবে দেখানো হলেও উপহারদাতার পক্ষ থেকে তা রিটার্নে উল্লেখ করা হয় না। এমন পরিস্থিতি অবৈধ উপার্জিত অর্থ বৈধ দেখানোর চেষ্টা হিসেবে ধরা হতে পারে। তাই এনবিআর এবার স্পষ্টভাবে চিহ্নিত করেছে, কোনও ধরনের দান বা উপহার করমুক্ত, আর কোনোটি করের আওতায় পড়বে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের