আবারও বাড়লো স্বর্ণের দাম, ইতিহাসে সর্বোচ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৫, ২২:০২আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ২২:০৪

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে ভরিপ্রতি স্বর্ণের মূল্য। সব থেকে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (৪ অক্টোবর) রাতে বাজুস এ ঘোষণা দেয়। রবিবার (৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম বাড়ায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী মূল্য তালিকা—

  • ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা
  • ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৮৮ হাজার ৯১০ টাকা
  • ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা

এর আগে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা।

রুপার দামে পরিবর্তন নেই

স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বর্তমানে—

  • ২২ ক্যারেট রুপার প্রতি ভরি: ৩ হাজার ৬২৮ টাকা
  • ২১ ক্যারেট: ৩ হাজার ৪৫৩ টাকা
  • ১৮ ক্যারেট: ২ হাজার ৯৬৩ টাকা
  • সনাতন পদ্ধতি: ২ হাজার ২২৮ টাকা

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্যবৃদ্ধির প্রভাবেই দেশের স্বর্ণবাজারে এই নতুন রেকর্ড তৈরি হয়েছে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের