ব্যাংকিং খাতে দক্ষ এমডির তীব্র সংকট: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৫, ২২:১১আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ২২:১১

বাংলাদেশের ব্যাংকিং খাতে দক্ষ ও প্রশিক্ষিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘ভালো মানের এমডি এখন পাওয়া কঠিন। এমনকি বিভাগের প্রধান (হেড অব ডিপার্টমেন্ট) পর্যায়েও দক্ষ জনবলের ঘাটতি স্পষ্ট।’

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘প্রোপার নলেজ ও প্রোপার ট্রেনিংপ্রাপ্ত এমডি আমরা পাচ্ছি না। এটা আমাদের ব্যাংকিং খাতের এক ধরনের ব্যর্থতা। সামনের দিনগুলোতে এ সংকট আরও প্রকট হবে।’

ড. মনসুর বলেন, ‘দেশ যখন ডিজিটাল ব্যাংকিং ও আধুনিক প্রশাসনের দিকে এগোচ্ছে, তখন পর্যাপ্ত দক্ষ মানবসম্পদের অভাব প্রকট হয়ে উঠছে। এখনও দেশের বেশির ভাগ ব্যাংক ভারতীয় কোর ব্যাংকিং সফটওয়্যারের ওপর নির্ভর করছে। আমরা নিজেদের সক্ষমতা অনুযায়ী এখনও স্থানীয়ভাবে মানসম্পন্ন সফটওয়্যার তৈরি করতে পারিনি।’

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দক্ষতার পাশাপাশি সঠিক মানসিকতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষিত হলেও যদি মানসিকভাবে প্রস্তুত না থাকে, তাহলে এমন জনবল অনেক সময় অপ্রশিক্ষিতদের চেয়েও বেশি ক্ষতি করতে পারে। আগামী কয়েক মাসে আমাদের ব্যাংকিং খাতের সামনে বড় চ্যালেঞ্জ আসছে।’

বক্তারা ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি