বিমানবন্দর থেকে দ্রুত পণ্য খালাসের নির্দেশ কাস্টম হাউজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ অক্টোবর ২০২৫, ২৩:০০ আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ২৩:০০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ১৮ অক্টোবর সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমদানিকৃত পণ্য দ্রুত খালাসের ব্যবস্থা নিতে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

সোমবার (২০ অক্টোবর) বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা কাস্টম হাউজের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের উপস্থিতিতে কাস্টম হাউজের সম্মেলন কক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিশনার আমদানিকারক ও তাদের প্রতিনিধি (সিএন্ডএফ এজেন্ট)দের প্রতি আহ্বান জানান, বন্দরে পণ্য অবতরণের আগে প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রাখতে এবং সম্ভব হলে একই দিনে ডেলিভারি গ্রহণ করতে। তিনি জানান, পর্যাপ্ত সংরক্ষণ ও নিরাপত্তার অভাবে আমদানিকৃত পণ্য ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খালাস করতে হবে।

পণ্য ডেলিভারিসংক্রান্ত সহায়তার জন্য দুই জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। তারা হলেন— ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার কামরুল হাসান ও বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের ম্যানেজার (ইমপোর্ট অপারেশন) ফিরোজ সালাউদ্দিন।

এ ছাড়া বিজিএমইএর পক্ষ থেকে সদস্যদের সহায়তায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নামও জানানো হয়েছে। তারা হলেন— সিনিয়র সহকারী সচিব সাজ্জাদ মাহমুদ ও সহকারী সচিব মো. বশিরউল্লাহ।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডজনিত সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় রেখে দ্রুত পণ্য খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
চোরাচালানের নতুন কৌশল ও রুট উন্মোচন: ১ কোটি ১৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ-আইফোনসহ প্রায় দেড় কোটির মালামাল জব্দ
সর্বশেষ খবর
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
শরীর থেকেই এবার যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে চর্বির কোষ
শরীর থেকেই এবার যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে চর্বির কোষ
পিস্তল হাতে ইশরাকের অভিযান, যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
পিস্তল হাতে ইশরাকের অভিযান, যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা