বন্দর বন্ধ রাখলে উল্টো ক্ষতি হবে: ডিসিসিআইয়ের আশঙ্কা

বাংলা টিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৫, ২১:৪৬আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ২১:৪৬

পূর্ব ঘোষণা বা প্রস্তুতি ছাড়াই সন্ধ্যা ৬টার পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে তীব্র উদ্বেগ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটির মতে, অবৈধ পণ্য অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নেওয়া এ উদ্যোগ কার্যত ‘উল্টো ফল’ বয়ে আনতে পারে, যার ফলে বৈধ ব্যবসায়ী ও বাণিজ্য কার্যক্রমই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

রবিবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিবৃতিতে ডিসিসিআই জানায়, দেশের সবচেয়ে বড় স্থলবন্দরে হঠাৎ করে বাণিজ্য কার্যক্রম সীমিত করা হলে আমদানি-রফতানির পুরো প্রক্রিয়া ব্যাহত হবে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং সরকারের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়বে।

সংগঠনটি মনে করে, সন্ধ্যার পর বন্দর বন্ধ রাখলে বিপুল পরিমাণ ট্রাক বন্দরের দুই পাশে আটকে পড়বে। বিশেষ করে পচনশীল পণ্যের ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যে ‘লিড টাইম’ বেড়ে যাবে, যা বিদেশি ক্রেতাদের আস্থা কমিয়ে দিতে পারে।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০ লাখ ১১ হাজার ২৬৮ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে এবং ৪ লাখ ২১ হাজার ৭১৩ মেট্রিক টন পণ্য রফতানি হয়েছে। এত বড় বাণিজ্য কার্যক্রমের ওপর আকস্মিক সিদ্ধান্তের প্রভাব ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছে ডিসিসিআই।

বিবৃতিতে আরও বলা হয়, অবৈধ পণ্য ও চোরাচালান রোধে বন্দর কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করাই উত্তম হবে। কিন্তু সেই অজুহাতে বৈধ বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।

ডিসিসিআই মনে করে, নিয়মিত বাণিজ্য কার্যক্রম সচল থাকলে বরং চোরাচালান কমে আসবে এবং রাজস্ব আহরণ বাড়বে। তাই ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় সন্ধ্যার পর বন্দর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
সেমিনারে বক্তারামূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা ও জ্বালানি সংকটে চাপে অর্থনীতি, উদ্বেগ
ব্যবসা-বাণিজ্যে গতি আনতে নদীপথ উন্নয়নের তাগিদ
রফতানি বাড়াতে দক্ষ ও সমন্বিত লজিস্টিকস ইকোসিস্টেম গড়ার আহ্বান
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী