দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৭ অক্টোবর ২০২৫, ২১:৫০ আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ২২:০৭

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার পাশাপাশি দেশের বাজারে চাহিদা হ্রাস পাওয়ায় আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৬৭৪ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন মূল্য অনুযায়ী ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকায়। নতুন এ দাম ২৮ অক্টোবর থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সোনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত রবিবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৩৮ হাজার ৮৪২ টাকায়।

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ২৪৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ২ হাজার ৬০১ টাকায়।

/জিএম/এম/এমওএফ/
সম্পর্কিত
আইএমএফের শর্ত মানবে না সরকার, কী ছিল শর্তে
প্রবৃদ্ধির খাতায় যাঁরা নেই
আইএমএফের শর্ত মানবে না সরকার, বিকল্প অর্থায়নের খোঁজ: ব্যাংককে বড় পরীক্ষা বাংলাদেশের
সর্বশেষ খবর
জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা
জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে ১২ সাংবাদিক আটক
দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে ১২ সাংবাদিক আটক
লিটনের ফিফটিতে লিড বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ 
লিটনের ফিফটিতে লিড বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ