ভরিতে ৯ হাজার টাকা বাড়লো স্বর্ণের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৫, ২১:৪৯আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ২১:৪৯

চার দফা কমার পর এবার বেড়েছে দেশের বাজারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার (২৯ অক্টোবর) স্বর্ণের নতুন দর ঘোষণা করেছে।

এবার ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বৃদ্ধি পাওয়ায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে।

বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে টানা চার দফা স্বর্ণের দাম কমেছিল। তবে আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকা সত্ত্বেও দেশীয় বাজারে তেজাবী স্বর্ণের দর বাড়ায় আবারও মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিলো বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

/জিএম/এম/
সম্পর্কিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
বাড়লো সোনার দাম, ভরি কত
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
সর্বশেষ খবর
তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের
তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের
চীনের বিপক্ষে উড়ে গেলো বাংলাদেশ 
চীনের বিপক্ষে উড়ে গেলো বাংলাদেশ 
আবার শুরু হচ্ছে হামের টিকা ক্যাম্পেইন
আবার শুরু হচ্ছে হামের টিকা ক্যাম্পেইন
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
অপ্রতীমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতীমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ