নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে পল্লী অবকাঠামো উন্নয়নে আসছে ৭ম সরকারি সুকুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৫, ১৩:৩৬আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৩:৩৯

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়নে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার শিগগিরই ইস্যু করতে যাচ্ছে সপ্তম ‘বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’।

মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআরআইডিপিএনএফএল) এর বিপরীতে শরীয়াহসম্মত ইজারাহ পদ্ধতিতে ২,৫০০ কোটি টাকার ৭ বছর মেয়াদি এ সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের তত্ত্বাবধানে গঠিত শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভাপতি ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিসেম্বর ২০২৫-এ আলোচ্য সুকুকটি ইস্যুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট জেলার ২০টি উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন, ঢাল রক্ষাকরণ এবং হাটবাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সুকুকের মাধ্যমে কৃষি ও অকৃষি অর্থনীতির গতি সঞ্চালন, গ্রামীণ জনগণের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবহন ব্যয় ও সময় হ্রাসের উল্লেখযোগ্য সুযোগ তৈরি হবে। এ কারণে সুকুকটির নামকরণ করা হয়েছে ‘আইআরআইডিপিএনএফএল সোসিও-ইনোকোমিক ডেভেলডপম্যান্ট সুকুক’। 

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) হিসেবে মোট ২৪ হাজার কোটি টাকার ছয়টি সরকারি সুকুক ইস্যু করেছে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ