ফরচুন ম্যাগাজিনে বিশ্বসেরা ২৫ কর্মস্থলের তালিকায় ‘মেটলাইফ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৫, ১৬:৩৫আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১৬:৩৫

ফরচুন ম্যাগাজিনের ‘বিশ্বের সেরা ২৫ কর্মস্থল’ তালিকায় টানা দ্বিতীয় বছরের মতো জায়গা করে নিয়েছে বৈশ্বিক জীবনবীমা প্রতিষ্ঠান ‘মেটলাইফ’। ২০২৫ সালের তালিকায় সংস্থাটি দশম স্থান অর্জন করেছে।

ফরচুনের এ তালিকায় বিশ্বজুড়ে মাত্র ২৫টি প্রতিষ্ঠান স্থান পায়। কর্মী, গ্রাহক ও বৃহত্তর জনগোষ্ঠীর প্রতি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অঙ্গীকার এবং ইতিবাচক কর্মসংস্কৃতির প্রতিফলন হিসেবে ‘মেটলাইফ’ এ স্বীকৃতি অর্জন করেছে।

বিশ্বের ৪০টি দেশে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশেও আন্তর্জাতিক জীবনবীমা দিয়ে আসছে।

এ উপলক্ষে মেটলাইফের প্রেসিডেন্ট ও সিইও মিশেল খালাফ বলেন, ‘টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা কর্মস্থলের তালিকায় উঠে আসা আমাদের কর্মীদের নিষ্ঠা, দক্ষতা ও উদ্যোগের স্বীকৃতি। আমরা “নিউ ফ্রন্টিয়ার গ্রোথ স্ট্র্যাটেজি”র মাধ্যমে এমন একটি কর্মসংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রত্যেক কর্মী তাদের সর্বোচ্চ সম্ভাবনা বাস্তবায়ন করতে পারবেন এবং অংশীজনদের জন্য আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখবেন।’

৯০ লাখের বেশি কর্মীর জরিপের ভিত্তিতে এবং বিশ্বব্যাপী আড়াই কোটি মানুষের কাজের অভিজ্ঞতা মূল্যায়ন করে ফরচুন এ তালিকা তৈরি করেছে। কর্মপরিবেশের উন্নয়ন, কর্মীদের ক্ষমতায়ন এবং বিভিন্ন দেশের সম্প্রদায়ের ওপর ইতিবাচক প্রভাব– এসব সূচকের ওপর প্রতিষ্ঠানগুলোকে নির্বাচন করা হয়।

১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ ইনকর্পোরেটেড বর্তমানে বীমা, অ্যানুইটি, গ্রুপ বীমা ও সম্পদ ব্যবস্থাপনা— এসব ক্ষেত্রে বৈশ্বিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্র, জাপান, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে প্রতিষ্ঠানটির নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত। বাংলাদেশে প্রতিষ্ঠানটি প্রায় ১০ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে এবং জীবনবীমা খাতে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে পরিচিত।

/জিএম/এমএইচআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের