নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত, নির্বাচনি মৌসুমে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ নভেম্বর ২০২৫, ২৩:৪৩আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ২৩:৪৩

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতির গতি এবং বৈদেশিক খাতের চাপ বিবেচনায় নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সামনে জাতীয় নির্বাচন ও রমজান মাসে ভোক্তা চাহিদা বাড়ার সম্ভাবনা থাকায় সাময়িকভাবে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হতে পারে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে মুদ্রানীতি কমিটির (এমপিসি) বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় অংশ নেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, চিফ ইকোনমিস্ট ড. মোহাম্মদ আখতার হোসেন, বিআইডিএস মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদা ইয়াসমিন, নির্বাহী পরিচালক ড. মো. এজাজুল ইসলাম এবং সদস্য-সচিব মাহমুদ সালাহউদ্দিন নাসের।

মূল্যস্ফীতি কমলেও ঝুঁকি রয়ে গেছে

এমপিসির মূল্যায়নে দেখা যায়, দেশে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে। সেপ্টেম্বর ২০২৫-এ সার্বিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮ দশমিক ৩৬ শতাংশে—যা সাম্প্রতিক সময়ে ইতিবাচক অগ্রগতি। তবে কিছু এলাকায় খাদ্যপণ্যের সরবরাহ ব্যাঘাতের কারণে দাম বাড়ার ঝুঁকি রয়ে গেছে।

ব্যাংকিং খাত ও বৈদেশিক খাতের চিত্র

রিপোর্টে জানানো হয়, আন্তঃব্যাংক কলমানি ও রেপো হার সামান্য কমেছে। সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাড়ায় সুদের চাপে কিছুটা স্বস্তি এসেছে। অন্যদিকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনিশ্চয়তার কারণে বেসরকারি খাতে ঋণ চাহিদা কমে গেছে।

বৈদেশিক খাতে রপ্তানি প্রবৃদ্ধি মাঝারি থাকলেও আমদানি বেড়েছে। রমজানকে সামনে রেখে জরুরি পণ্যের এলসি মার্জিন শিথিল করায় এই আমদানি বৃদ্ধি প্রত্যাশিত বলে জানায় কমিটি। একই সময়ে রেমিট্যান্স প্রবাহও সন্তোষজনক ছিল।

আবহাওয়াজনিত কারণে আমন ধানের ক্ষতি, নির্বাচন, রমজান এবং নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাব্য প্রভাবে মূল্যস্ফীতিতে বাড়তি চাপ তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়।

নীতি সুদহার অপরিবর্তিত

সবকিছু বিবেচনায় মুদ্রানীতি কমিটি নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি এসডিএফ হার ৮ শতাংশ এবং এসএলএফ হার ১১ দশমিক ৫ শতাংশই থাকবে।

এমপিসি জানায়, প্রকৃত নীতিগত সুদহার ৩ শতাংশে পৌঁছানো পর্যন্ত কঠোর মুদ্রানীতি অব্যাহত থাকবে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতেই এই নীতি বজায় রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী