বন্ড ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনছে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫২ আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫২

দেশের বন্ড ব্যবস্থাপনাকে পুরোপুরি প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ করতে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) ব্যবহারে বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে সংস্থাটি।

এনবিআর জানায়, বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী রফতানিকারক প্রতিষ্ঠানগুলো কাঁচামাল শুল্কমুক্ত আমদানির জন্য যে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) নেয়, এখন থেকে সেই অনুমোদনের পুরো প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর থেকে সিবিএমএস ছাড়া অন্য কোনও মাধ্যমে ইউপি ইস্যু বা সংশ্লিষ্ট সেবা দেওয়া হবে না।

১ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হলেও ব্যবহার কম

বন্ড ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় আনতে গত ১ জানুয়ারি ২০২৫ থেকে এ সফটওয়্যার চালু করে এনবিআর। বর্তমানে তিনটি কাস্টমস বন্ড কমিশনারেট এ সিস্টেমের ২৪টি মডিউল ব্যবহার করে অনলাইনে সেবা দিচ্ছে। তবে ইউপি মডিউল চালু থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠান এখনও ম্যানুয়াল পদ্ধতিতে সেবা নিচ্ছে। ফলে ১১ মাসেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

এনবিআর বলছে, ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সফটওয়্যারে প্রয়োজনীয় উন্নয়ন ও সংশোধন আনা হয়েছে। ফলে এখন সিস্টেমটি আগের চেয়ে আরও ব্যবহারবান্ধব।

সিবিএমএস বাধ্যতামূলক হওয়ার সুবিধা

এনবিআরের মতে, সফটওয়্যারটির বাধ্যতামূলক ব্যবহার বন্ড ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন এনে দেবে। এর মধ্যে রয়েছে— সেবা প্রক্রিয়ায় দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়া; বন্ডেড প্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যয় সাশ্রয়; কাঁচামালের ইনপুট-আউটপুট হিসাব ডিজিটাল হওয়ায় স্বয়ংক্রিয় রেকর্ড সংরক্ষণ; ম্যানুয়াল কাগজপত্র জমা দেওয়ার ঝামেলা কমে যাওয়া; বন্ডসংক্রান্ত বিবাদ ও জটিলতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়া।

এনবিআর বলছে, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বন্ডেড ওয়্যারহাউজিং ব্যবস্থাকে ধাপে ধাপে পূর্ণ অটোমেশনের আওতায় আনা হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাজস্ব ব্যবস্থাপনার সব প্রক্রিয়াই পর্যায়ক্রমে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে।

/জিএম/এমএইচআর/
সম্পর্কিত
বিশ্বব্যাপী সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
আপনার টাকা কোথায় রাখবেন
হঠাৎ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
সর্বশেষ খবর
ভারতে কানাডাকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু
ভারতে কানাডাকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু
সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি ওলামা-মাশায়েখদের
সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি ওলামা-মাশায়েখদের
প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন একটি দলের প্রধান নেতা: রাশেদ খাঁন 
প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন একটি দলের প্রধান নেতা: রাশেদ খাঁন 
গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে