রেমিট্যান্সে বড় উল্লম্ফন, এক মাসে প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৩৭ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৯:৫০

চলতি বছরের নভেম্বরে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে দেশে এসেছে ২.৮৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩১.৩৭ শতাংশ বেশি। গত বছরের নভেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২.২০ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। বছরের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত মার্চে ৩.২৯ বিলিয়ন ডলার। দ্বিতীয় সর্বোচ্চটি রেকর্ড হয়েছে জুন মাসে, যার পরিমাণ ছিল ২.৮৩ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, বিভিন্ন দেশে কর্মসংস্থান বৃদ্ধি, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকার ও ব্যাংকগুলোর প্রণোদনা এবং বিনিময় হার স্থিতিশীল থাকার ফলে প্রবাসী আয় প্রবাহে এ ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।

রেমিট্যান্স বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে স্বস্তির বার্তা যোগ হয়েছে বলেও মনে করা হচ্ছে।

/জিএম/এমএইচআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ